• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিলো শিক্ষার্থীরা

   ১৩ জুলাই ২০২৫, ০৫:২৭ পি.এম.
ইনজামামুল হক ওরফে জসিম

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তারের পর পাঁচলাইশ পুলিশ তাকে পটিয়া থানায় হস্তান্তর করে।

শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পাঁচলাইশ পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ইনজামাম তার পরিচিত কয়েকজনকে নিয়ে নগরের দুই নম্বর গেট এলাকায় একটি রেস্তোরাঁয় খেতে আসেন। সেখানে তাকে দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ পুলিশ এসে ইনজামামুলকে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজ  বলেন, লোকজন নিয়ে একটি রেস্তোরাঁয় খেতে আসেন আওয়ামী লীগ নেতা ইনজামামুল। তার বিরুদ্ধে আন্দোলনে হামলা ও গুলি করার মামলা রয়েছে। বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি করার মামলায় আসামি ইনজামামুলকে আদালতে পাঠানো হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে