• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

কোন্দল না থামালে পরিস্থিতি ভয়াবহ হবে: কনক সরওয়ার

   ১৩ জুলাই ২০২৫, ১২:৫২ পি.এম.
কনক সরওয়ার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার বলেছেন, মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে ‘ল্যাং মারামারি’ শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, "বিএনপি নিয়ে কিছু বললে বিএনপির ভাইয়েরা, জামায়াত নিয়ে বললে জামায়াত— সবাই পাল্টা প্রতিক্রিয়ায় যাচ্ছে। এনসিপিও একই কাজ করছে।"

ড. কনক অভিযোগ করেন, এই নৃশংস হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত, এবং ঘটনার পরপরই গণমাধ্যমে খবর না আসা ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার মধ্যে সময় ব্যবধান তৈরি হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

তিনি প্রশ্ন তোলেন, মিটফোর্ড হাসপাতালের নিকটস্থ আনসার ক্যাম্প, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কেন কেউ বাধা দিল না।

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, "আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না, শহীদ পরিবারগুলো অনিশ্চয়তায় ভুগছে। অথচ এনসিপি পর্যন্ত এখন চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে।"

তিনি সংস্কার কমিশন ও আলী রীয়াজদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন— ‘১১ মাসেও কোনো বাস্তব পরিবর্তন আসেনি, চলছে শুধু মিটিং আর মিটিং।’

ড. কনক হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পূর্তির আগেই যদি এই দলীয় কোন্দল চলতে থাকে, তবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ