• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতা ইনামুল হাসান গ্রেপ্তার

   ১২ জুলাই ২০২৫, ১০:৪০ পি.এম.
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান। ছবি: সংগৃহিত

ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগের সাবেক জেলা সহ-সভাপতি ইনামুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকালে আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইনামুল হাসানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা আছে। ওই মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি সে। মামলাটি দায়ের হয়েছিল ২০২৫ সালের ১৫ জানুয়ারি। গ্রেপ্তারের পর পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং রোববার আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার ইনামুল হাসানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।

২০২৪ সালের ১৩ আগস্ট পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে আলফাডাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চৌরাস্তায় তারা হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৭০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২-৩ হাজার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ইনামুল ওই মামলার অন্যতম আসামি হিসেবে পলাতক ছিলেন।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতা সাম্প্রতিক সময়ে একাধিক যুবদল নেতাকে লাঞ্ছিত করে এবং তাদের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। তার নেতৃত্বে শতাধিক হেলমেটধারী ক্যাডার রামদা, রড, হকিস্টিক নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে-যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় আরও সাতজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।

ইনামুলের বিরুদ্ধে জমি দখল, নারী কেলেঙ্কারি, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা, বাজার থেকে মাসোহারা আদায়সহ অসংখ্য অভিযোগ রয়েছে। ইনামুলের ভাই মাহবুবও ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি।

পুলিশ বলছে, ইনামুলের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং অতীতে সংঘটিত নানা অপরাধের বিষয়েও আলাদা করে তদন্ত শুরু করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে