• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কুষ্টিয়ায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

   ১১ জুলাই ২০২৫, ০১:২৬ পি.এম.
কুষ্টিয়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলাতে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের মোল্লাতেঘড়িয়া এলাকার হোমিও কলেজের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রফিকুল ইসলাম (৪৭) কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।

নিহত রফিকুলের মা হালিমা খাতুন বলেন, বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে আমার ছেলে রফিকুলের সঙ্গে আমরা কোনো যোগাযোগ করতে পারিনি, অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। আমার ছেলেকে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, কুষ্টিয়া - রাজবাড়ী। কুষ্টিয়া সড়কে রাতের বেলায় অটোরিকশা, ভ্যান, সিএনজি চালকরা চরম আতংকের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এই সব যানবাহন দুষ্কৃতকারীরা ভাড়া করে নিয়ে গিয়ে ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোচালক রফিকুলের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এমন হত্যা কান্ডের ঘটনায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে