• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নেত্রকোণায় ৪০০ বছরের পুরোনো সালিশখানা

   ৯ জুলাই ২০২৫, ০২:১২ পি.এম.
৪০০ বছরের পুরোনো সালিশখানা। ছবি :সংগৃহীত

নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার শুনই গ্রামে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো এক সালিশখানা আজ সময়ের অবহেলায় বিলুপ্তির পথে। একসময় ন্যায়বিচারের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই স্থাপনাটি এখন ধ্বংসপ্রায়। স্থানীয়রা চান, এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।

স্থানীয়রা জানান, মুঘল আমলের সেনানায়ক ঈসা খাঁর বংশধর আছালত খাঁ সিংহের বাংলা এলাকা থেকে এসে শুনই গ্রামে বসতি গড়েন প্রায় ৪০০ বছর আগে। তিনি শুধু শুনই নয়, আশপাশের কয়েকটি গ্রামের শাসনভারও পালন করতেন। সে সময় থানার অস্তিত্ব না থাকায় আছালত খাঁ জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এই সালিশখানা নির্মাণ করেন। তিন কক্ষবিশিষ্ট এই স্থাপনায় সপ্তাহে একদিন বিচারসভা বসত। অপরাধ প্রমাণিত হলে তাৎক্ষণিক দণ্ড কার্যকর করা হতো এখানেই। তখনকার মানুষের কাছে এটি ছিল ন্যায়বিচারের একমাত্র ঠিকানা।

কিন্তু সময়ের পালাবদলে সালিশখানার কদর কমেছে। আধুনিক থানা-পুলিশ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় এর প্রয়োজনীয়তাও কমে যায়। বর্তমানে স্থাপনাটি জরাজীর্ণ, দেওয়াল ভেঙে পড়ছে, ইতিহাসের সাক্ষী ইটগুলো জীর্ণ-শীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে।

বর্তমানে আছালত খাঁর অষ্টম বংশধরেরা শুনই গ্রামে বসবাস করছেন। তার নবম বংশধর ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সালিশখানার প্রতি আবেগী ছিলাম। সুযোগ পেলে এটিকে সংরক্ষণের উদ্যোগ নেব বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। এখন গণমাধ্যমের মাধ্যমে ইতিহাসটি তুলে ধরা হচ্ছে, এজন্য স্থানীয় সাংবাদিকদের কৃতজ্ঞতা জানাই। আমি সরকারের কাছে আবেদন জানাবো, এটি যেন ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।’

স্থানীয় তরুণ আল আকরাম মুন্না বলেন, আমরা চাই সরকার এটিকে সংরক্ষণ করুক। পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠলে বাইরের মানুষ আসবে, আমাদের ইতিহাস জানবে। আমরা গর্ব করতে পারবো।

আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুয়েল সাংমা বলেন, আমরা স্থানটির ইতিহাস ও গুরুত্ব যাচাই করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ক্রেডিট ইউনিয়ন অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি