• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগ

   ৮ জুলাই ২০২৫, ০১:০৭ পি.এম.
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে ২৬ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তদন্তে এ তথ্য উঠে এসেছে।

তদন্ত অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে তিন মাসে গুলশানের সিটি ব্যাংকে মোতাল্লেছের হিসাবে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। অনুসন্ধানে দেখা যায়, তার ৯টি ব্যাংক হিসাব থেকে ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তথ্য মিলেছে। অথচ তার আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে মাত্র ৩৪ লাখ টাকা।

বিএফআইইউ বলছে, খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে এই বিপুল অর্থ সংগ্রহ করেন তিনি। অভিযুক্ত মোতাল্লেছ ঢাকার একটি গার্মেন্টস রপ্তানিকারক প্রতিষ্ঠানের পরিচালক এবং বর্তমানে পলাতক।

এদিকে তিনি দাবি করেছেন, এটি সম্পূর্ণ ‘ভুয়া, বানোয়াট ও মিথ্যা’ অভিযোগ এবং সরকারের এক আইন কর্মকর্তা ও কিছু কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ