• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

আ.লীগ নেতাদের পক্ষে হলফনামা দেওয়ায় কৃষক দলের নেতা বহিষ্কার

   ৭ জুলাই ২০২৫, ০৯:৩৫ পি.এম.
শাহ আলম পাঠান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিদের তালিকা থেকে নাম বাদ দিতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে হলফনামা দেওয়া সহ মামলা বাণিজ্যের অবৈধ কার্যকলাপের জন্য নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ ও সদস্য সচিব জিল্লুর রহমানের যৌথ বিবৃতিতে এবং জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক (দপ্তর দায়িত্বে) আল আমিন-এর স্বাক্ষরে ওই নেতাকে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে বলা হয়,দেশের চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হলো। এর আগে গত ১৩ জুন তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য শোকজ করা হয়।

বহিষ্কারের বিষয় নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, শাহ আলম পাঠান এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দল যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তাকে আমি স্বাগত জানাই।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক