• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দেশের স্বার্থ বিপন্ন হলে জামায়াত দাঁড়াবে জনগণের পক্ষে: ডা. শফিকুর ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমকে শোকজ অন্তর্বর্তী সরকারের বৈদেশিক চুক্তি পুনঃমূল্যায়ন জরুরি: দেবপ্রিয় ‘সংবিধান সংস্কার না হলে বদল আসবে না’: নাহিদ ইসলাম ২৯৭ বিজয়ীর মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী অষ্টমবার পেছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জনপ্রত্যাশা পূরণে দ্রুত ইশতেহার বাস্তবায়ন চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার

   ৩০ জুন ২০২৫, ০৭:৪৬ পি.এম.
সামিরা খান মাহি।ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সক্রিয় তিনি। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানান কিছু তিনি শেয়ার করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তারই ধারাবাহিকতায় এবার মাহি জানালেন, তার ভাইকে মেরে ফেলা হয়েছে!

সোমবার এক ফেসবুক পোস্টে সামিরা খান মাহি লিখেছেন, ‘আমার ভাইটা চলে গেল। ওকে মেরে ফেলল! আর আমরা কিছুই করতে পারলাম না।’

এর কিছুক্ষণ পরই কাজিন আবু শাহেদ রাসেলের কবরের একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি আরও লিখেছেন, ‘আমি গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার কাজিন ছোট ভাই, যে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকত। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে। একটি নোয়া গাড়ি ২/৩ বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়, গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট পর দুইজন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে, কিন্তু এরপর যা ঘটে, সেটা আরও ভয়ংকর।’

অভিনেত্রী লিখেছেন, ‘হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই, কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা- এই সব হিসাব। একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো। যথাযথ চিকিৎসা হয়নি।’

এরপর প্রশ্ন রেখে সামিরা খান মাহি লিখেছেন, ‘আমার প্রশ্ন, প্রথমে কী আসা উচিত- একজন মানুষের জীবন, না টাকা-পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, আর একটি গাড়িও দাঁড়ায় না, এ কেমন মানবতা? মানুষ কি সত্যিই এতটা নির্দয় হয়ে গেছে? এই সমাজ, এই স্বাস্থ্যব্যবস্থা, এই মনুষ্যত্ব, সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সঙ্গে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণই হোক অগ্রাধিকার।’

এদিকে সংবাদমাধ্যমকে সামিরা খান মাহি জানিয়েছেন, গত শনিবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার কাজিন আবু শাহেদ রাসেলের। ফেনী থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় তার। কুমিল্লার ময়নামতি ক্রস করার পর দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে আবু শাহেদ রাসেলের দাফন সম্পন্ন হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই
অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে আর নেই
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া
‘ভুল মানচিত্র’ বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া
আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান খান
আইসিইউতে সেলিম খান, হাসপাতালে ছুটলেন সালমান খান