• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দুপুরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ এ.এম.
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন গতি আনতে গুরুত্বপূর্ণ সফরে আজ দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শুরু হওয়া এই তিন দিনের সফরে তিনি ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বয় বাড়ানো এবং বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করা। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এছাড়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন।

আলোচনায় ভিসা প্রক্রিয়া সহজীকরণ, জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্যিক বাধা দূর করা এবং বিদ্যমান বিধিনিষেধ শিথিলের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে। পাশাপাশি অভিন্ন নদীর পানিবণ্টন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ও গুরুত্ব সহকারে আলোচিত হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, পারস্পরিক সম্মান, আস্থা এবং যৌথ লাভের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও স্বাভাবিক ও শক্তিশালী করার লক্ষ্যেই এই সফরটি পরিচালিত হচ্ছে। বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই ধরনের কূটনৈতিক সংলাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশেষ গুরুত্ব পাচ্ছে সফরের সময়কালও। কারণ, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। ফলে এটি দুই দেশের মধ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরদিন ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

দিল্লি সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অংশ নেবেন মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে তিনি ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গেই মরিশাসে যাবেন বলে জানা গেছে।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিল্লি সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই ফ্লাইটে করে মরিশাসের উদ্দেশে রওনা হবেন। ৯ এপ্রিল সকালে দিল্লি থেকে ছেড়ে যাওয়া ওই বাণিজ্যিক ফ্লাইটটি পোর্ট লুইসে পৌঁছাবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক