• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

চড়া দামে পেট্রোল বিক্রি: জামাই-শ্বশুর কারাগারে

জামালপুর প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামালপুর শহরে অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির অভিযোগে শ্বশুর-জামাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের লম্বা গাছ এলাকায় ‘হাবিব মোটরস’-এ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযোগ ছিল, ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চড়া দামে পেট্রোল বিক্রি করা হচ্ছিল।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, নিজেদের এবং পরিচিতদের মোটরসাইকেল থেকে তেল সংগ্রহ করে তা বোতলজাত করে বেশি দামে বিক্রি করা হতো। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পাঁচ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন শ্বশুর মো. হাবিব (৪৫) ও জামাই নাজমুল হাসান (৩৩)-কে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রায়ে বলা হয়, “ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের মাধ্যমে পেট্রোল ক্রয় করে পরবর্তীতে উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে মোটর সাইকেলের ট্যাংক হতে পেট্রোল বোতলজাতকরণের মাধ্যমে মজুদ করার অপরাধে সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধান লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার