• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মৎস্যজীবী লীগ নেতা থেকে ইসলামী আন্দোলনের উপদেষ্টা

   ২৬ জুন ২০২৫, ০৬:১২ পি.এম.

ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের ছোট ভাই মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা নূরে আলম বিশ্বাস ঘটা করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা নূরে আলম বিশ্বাস মৎস্যজীবী লীগের নেতা হিসেবে শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তার সেই আশা অপূর্ণ থেকে যায়।

তিনি বর্তমানে হয়ে উঠেছেন ইসলামপন্থী রাজনীতির পরিচিতি মুখ। গত ২১ জুন বিকালে ঝিনাইদহ শহরের মডার্ণ মোড়ের একটি অফিসে ইসলামী আন্দোলনের অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন আলম বিশ্বাস। ওই অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে শপথও গ্রহণ করেন তিনি।

জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি নায়েব আলী জোর্য়াদ্দার বলেন, ‘ক্ষমতার পালা বদল দেখে অনেকে তাদের চেহারা বদলাতে শুরু করেছেন।

এ সকল সুবিধাবাদীরা আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করছে। দলের সুসময়ে এসব নেতা ক্ষমতার মাখন খেয়েছেন। আর দলের দুঃসময়ে নতুন মঞ্চে উঠে অপকর্ম ঢাকতে চাচ্ছেন।’ ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে নূরে আলম বিশ্বাস বলেন, ‘আমি অনেক আগে থেকেই চরমোনাই পীরের ভক্ত।

সেজন্য ইসলামী আন্দোলনে যোগদান করেছি। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমি মৎস্যজীবী লীগের রাজনীতি করতাম।’ 

ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম  বলেন, ‘আলম বিশ্বাস দলবল নিয়ে চরমোনাই গিয়ে নায়েবে আমীর ও পীর সাবেহের কাছে সদস্য ফরম পূরণ করার পর আমরা তাকে শপথ পাঠ করাই।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে