• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

   ২১ জুন ২০২৫, ০৩:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও, ডাঃ ছামসুল আরিফিন সুলভ এর বিরুদ্ধে  প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) ১২ টার সময় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  ডাঃ মোঃ তৌহিদুল হাসান তুহিন, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ মোঃ ছামসুল আরিফিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ডাঃ মোঃ ছামসুল আরিফিন। তিনি বলেন, এই উপজেলায় ৮ (আট) লক্ষ মানুষের বসবাস। প্রতিদিন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃ বিভাগে প্রায় ৫০০-৬০০ রোগীর সেবা প্রদান করা হয়। এই হসপিটালে সবমিলিয়ে ৩৫ জন চিকিৎসক থাকার কথা সেখানে চিকিৎসক আছে মাত্র ৭ জন। আমি আএমও এর দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগীর সেবা দিয়ে থাকি। তারপর ও গত ১৯ জুন  কয়েকটি গনমাধ্যমে  কোন সুনিদিষ্ট প্রমান ছাড়া  একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে। 

যেখানে উল্লেখ করা হয় ও দেখানো হয় আমি ডিউটি টাইমে আমার রুমে নেই। কিন্তু আমি ১৯ জুন  অফিস করেছি এবং বহিঃ বিভাগে রোগীদের সেবা প্রদান করছিলাম। এভাবে যদি মিথ্যা বানোয়াট ভিত্তিহিন অপপ্রচার চলতে থাকে তাহলে কিভাবে আমরা আমাদের কর্মেক্ষেত্রে সম্মানের সহিত দায়িত্ব পালন করবো। আমি এই নিউজের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং আমার উদ্ধতন কর্তপক্ষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে ক্রেডিট ইউনিয়ন অর্থ আত্মসাৎ-জালিয়াতির অভিযোগে উত্তাল ক্রেডিট ইউনিয়ন, পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি