• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

   ২১ জুন ২০২৫, ১২:৫৬ পি.এম.

চুয়াডাঙ্গা প্রতিনিধি: 

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মিলন আলী লিমনকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (২১ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মিলন আলী লিমন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের আবুল হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোর ৫টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি)-এর নেতৃত্বে লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে