• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

যশোরে যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৫:০২ পি.এম.
যুবদল নেতা রুবেল হোসেন।
যুবদল নেতা রুবেল হোসেন।

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দিনের আলোয় সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি ওজন করার স্কেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন (৩৮) উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র নিয়ে রুবেল হোসেনের ওপর হামলা চালান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিয়ে গুরুতর আহত করা হয়। জানা গেছে, অভিযুক্ত রাব্বি নিহত রুবেলের ছোট বোনের দেবর।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৮১ ফুট রামমূর্তি নির্মাণে আলোচনায় থাকা হরিদাস গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
তারেক রহমানকে এক নজর দেখতে ভাঙ্গায় নেতাকর্মীদের ভিড়
ছবি: সংগৃহীত
বন্যার মধ্যে নতুন আতঙ্ক, চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫