• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৬:২০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত (১২ জুলাই) শুরু হয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর নারীবিষয়ক নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্যেষ্ঠ সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, বিশিষ্ট নারী নেত্রী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনের লক্ষ্য নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা।

উচ্চপর্যায়ের সম্মেলনটি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর জন্য অভিজ্ঞতা বিনিময়, যৌথ কৌশল প্রণয়ন এবং ইসলামী বিশ্বে নারীর মর্যাদা ও অবস্থানের উন্নয়নে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এমন একটি অভিন্ন কাঠামো তৈরি করা, যার মাধ্যমে ওআইসি সদস্যদেশগুলোতে নারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা যায়। এতে নারীরা তাদের পূর্ণ সক্ষমতা বিকাশের সুযোগ পাবেন এবং জাতীয় উন্নয়নে আরো অর্থবহ ও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এই সময় অংশগ্রহণকারীরা এমন নীতি ও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন, যা সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর অবদান আরোও বৃদ্ধি করবে এবং সমাজের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি জোরদার করবে। এ ছাড়াও প্রতিনিধিরা নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও পেশাগত অংশগ্রহণ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি অর্থনৈতিক সুযোগ, আর্থিক ব্যবস্থা এবং উত্পাদনশীল সম্পদে নারীদের প্রবেশাধিকার কীভাবে সম্প্রসারণ করা যায়, সে বিষয়েও মতবিনিময় করবেন।

সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হবে ডিজিটাল লিঙ্গবৈষম্য দূর করা। মন্ত্রী ও বিশেষজ্ঞরা নারীদের প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা এবং উদ্ভাবনী কার্যক্রমে প্রবেশাধিকার বাড়ানোর বাস্তবসম্মত উপায় নিয়ে আলোচনা করবেন, যাতে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে বিদ্যমান লিঙ্গবৈষম্য কমিয়ে আনা যায়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দুই দিনব্যাপী এই সম্মেলনে ওআইসির ৫৭টি সদস্যদেশ থেকে প্রায় ১৯০ জন প্রতিনিধি অংশ নেবেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাতে অক্সফোর্ডে সেমিনার, ডাকা হয়েছে জয়কে
ছবি: সংগৃহীত
১০০ রুপির ভাঙতি না থাকায় মন্ত্রীকেই নামিয়ে দিলেন কন্ডাক্টর