• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন

কুমিল্লা প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।

এর আগে মো. আক্তারুজ্জামান সরকারকে আহ্বায়ক এবং এ এফ এম তারেক মুন্সীকে সদস্য সচিব করে গঠিত ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

নতুন আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাঁধ ভেঙে হবিগঞ্জে বন্যা, অবৈধ বালু উত্তোলনকেই দায় এলাকাবাসীর
ছবি: সংগৃহীত
ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক
ছবি: সংগৃহীত
সরকারি সার পাচার মামলায় বিএনপি নেতা কারাগারে