• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের কলকাতা বিমানবন্দর–সংলগ্ন মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৬:১৭ পি.এম.
শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে কুশল বিনিময় করেন তিনি। এরপর সেলফি তোলেন এবং উপহারসামগ্রী তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

সোমবার (১৩ জুলাই) বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় তারেক রহমান গাড়ির দরজা খুলে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই?’ জবাবে নিচে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা একসঙ্গে বলে, ‘আলহামদুলিল্লাহ।’

এরপর এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে ছবি তোলার আবদার জানায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উদ্দেশে শিক্ষার্থীরা বলে, ‘প্লিজ আঙ্কেল’, যাতে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী ছবি তোলার সম্মতি দিয়ে বলেন, ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি।’ এরপর তিনি গাড়িতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন।

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নানা উপহারসামগ্রী দেন। এক পর্যায়ে তিনি একজন শিক্ষককে এগিয়ে আসতে বলেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে জানতে চান, ‘তোমরা স্পোর্টস ভালোবাসো, কে কে?’ পরে তিনি তাদের বল ও ব্যাডমিন্টন দেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারসামগ্রী নিয়ে নিচে দাঁড়িয়ে থাকা  শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেনপ্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উপহার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলে, ‘থ্যাংক ইউ আঙ্কেল।’

এক পর্যায়ে তারেক রহমান গাড়ির সিঁড়ি থেকে আরও এক ধাপ নিচে নেমে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কি আমাকে চেনো? আমার নাম কী জানো?’ জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, ‘হ্যাঁ।’ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘বল তো আমি কে?’ তখন শিক্ষার্থীরা একসঙ্গে জবাব দেয়, ‘তারেক রহমান।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগে আস্থাশীল পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: মাহবুব আনাম
ছবি: ভিওডি বাংলা
ডিএসসিসি প্রশাসক ঢাকার ৪১৬ বছরপূর্তিতে উৎসব; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
আরও বন্যার শঙ্কা ৪৮ ঘণ্টায় বাড়বে নদ-নদীর পানি