• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দিয়ে দুই দেশের দর্শকের মন জয় করা এই অভিনেত্রীর পর্দার রসায়ন নিয়েও আগ্রহের কমতি নেই ভক্তদের। এবার এক সহশিল্পীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা বলতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি কলকাতার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানান, এক অভিনেতার সঙ্গে তাঁর এতটাই ভালো বন্ধুত্ব যে, তাঁর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয়।

জয়ার ভাষায়, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমধ্যে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’

জানা গেছে, জয়ার সেই প্রিয় সহশিল্পী আর কেউ নন, টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এক আড্ডায় দ্রুত উত্তর দেওয়ার পর্বে আবীরের নাম উঠতেই কিছুটা থেমে যান জয়া। এরপর তিনি বলেন, আবীর তাঁর প্রিয় বন্ধু এবং পছন্দের সহশিল্পী। তাঁর সঙ্গে কাজ করার সময় তিনি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং দুজনের মধ্যে রয়েছে দারুণ বোঝাপড়া।

জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায় এরই মধ্যে ‘বিসর্জন’, ‘বিজয়া’ ও ‘পুতুল নাচের ইতিকথা’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। পর্দায় তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্ব বেশ গভীর বলে জানিয়েছেন জয়া।

আবীরের ব্যক্তিত্বের প্রশংসা করে জয়া বলেন, তিনি অত্যন্ত ভদ্র ও নির্ঝঞ্ঝাট স্বভাবের মানুষ। ব্যক্তিগত ও পেশাগত জীবন দুটোই সুন্দরভাবে সামলে চলেন এই অভিনেতা। আর তাঁদের গভীর বন্ধুত্বের কারণেই কখনো কখনো রোমান্টিক দৃশ্যে চরিত্রের আবেগে প্রবেশ করতে সমস্যা হয় বলে জানান জয়া।

সাক্ষাৎকারে বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকেও নিয়ে কথা বলেন জয়া। মোশাররফ করিমকে অভিনয়ের ‘ম্যাজিশিয়ান’ উল্লেখ করে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে নিয়ে মজার ছলে জয়া বলেন, তিনি খুবই অলস। এমনকি কয়েক দিন ধরেই তাঁকে জিমে নেওয়ার চেষ্টা করছেন বলেও জানান অভিনেত্রী।

প্রেম প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়া আহসান। তাঁর মতে, সম্পর্কের নাম বা পরিচয়ের চেয়ে সেখানে সত্যিকারের প্রেম ও ভালোবাসা থাকাটাই গুরুত্বপূর্ণ। ‘পরকীয়া-আপনকীয়া’—এ ধরনের আলাদা সংজ্ঞায় তিনি বিশ্বাসী নন বলেও জানান এই অভিনেত্রী।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
ক্যাটরিনা কাইফ
২১ বছর পর ফিরছেন ক্যাটরিনা!
শফিক তুহিন
জন্মদিনে নতুন গান প্রকাশ করলেন শফিক তুহিন