• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কাপ্তাই হ্রদে পানির চাপ, ১৬ গেট খোলার সিদ্ধান্ত

রাঙামাটি প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ১২:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিলওয়ের গেট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট। বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদে পানির চাপ বাড়ায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে শনিবার সকাল ১১টা থেকে যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু হতে পারে।

প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার ঘনফুট পানি নিষ্কাশনের পরিকল্পনা রয়েছে। তবে বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং উজান থেকে আসা পানির প্রবাহের ওপর ভিত্তি করে গেট খোলার সময় ও পরিমাণ পরিবর্তন করা হতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেসবুকে বিদায় বার্তা, যশোরে সাংবাদিকের মৃত্যু
ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: ভিওডি বাংলা
নিজ বসতঘরে আগুন, অস্ত্র হাতে যুবকের তাণ্ডব