• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের বিমানবন্দরে মার্কিন হামলা, নিহত ফায়ারফাইটার

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৬:১৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে চালানো মার্কিন হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে দক্ষিণপূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দর। হামলায় বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন ফায়ারফাইটারের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) দক্ষিণপূর্বাঞ্চলের ইরানশহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত খালেদ কাদেরী নামে একজন ফায়ারফাইটার নিহত হয়েছেন।

এর আগে বুধবার স্থানীয় সময় মধ্যরাতে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ গভর্নর এবং ইরানশহরের গভর্নরের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরটিতে পরপর চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময়ই ইরানশহর বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়।

হামলার পর প্রাথমিকভাবে দেখা যায়, বিমানবন্দরের বিমান চলাচল ব্যবস্থার অবকাঠামো এবং আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উভয় স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিমানবন্দরে দায়িত্ব পালনরত ফায়ারফাইটার খালেদ কাদেরী নিহত হন।

সূত্র: আল জাজিরা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত
ছবি: সংগৃহীত
ইরানে আজ রাতে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
নাজাফে খামেনির মরদেহ, শোক মিছিলে লাখো মানুষের ঢল