• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৬ দেশকে সুসংবাদ দিল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০১:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিদ্যমান অন-অ্যারাইভাল ভিসা কর্মসূচিতে নতুন করে ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হলো—ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (২৬ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ১৪ দিন ও ৬০ দিনের দুটি অন-অ্যারাইভাল ভিসা চালু করা হয়েছে। আবেদনকারীরা প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

১৪ দিনের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম (প্রায় ৩ হাজার ৩৪১ টাকা) এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম (প্রায় ৮ হাজার ৩৫১ টাকা)।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যরাষ্ট্রসহ মোট ৩৫টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু ছিল। নতুন ছয়টি দেশ যুক্ত হওয়ায় এ তালিকা আরও সম্প্রসারিত হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ের সম্পর্ক আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকরা যেন আমিরাতের সংস্কৃতি, বিশ্বমানের পর্যটন, গতিশীল অর্থনীতি, বাণিজ্য পরিবেশ ও আধুনিক অবকাঠামোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪
ছবি-সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ: ট্রাম্প কি আমেরিকার ২৫০ বছর উদযাপন করছেন, নাকি নিজেকে?
দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত