রাঙামাটিতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

রাঙামাটি শহরে অভিযান চালিয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই কমিটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন।
রোববার (৫ জুলাই) দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকার হোটেল কসমস সংলগ্ন একটি চিকিৎসকের চেম্বার থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে কোর্টবিল্ডিং এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জানা গেছে, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বৃষ কেতু চাকমা। চিকিৎসকের পরামর্শ নিতে তিনি রাঙামাটি শহরে এসেছিলেন বলে জানা গেছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য