{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘এটা রাজনৈতিক মঞ্চ নয়’-ছাত্রদল নেতাকে এসপি

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান ও স্থানীয় ছাত্রদল নেতা ফখরুল ইসলামের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ঘটনাটি ঘটে। জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই আন্দোলনে নিহত জিসানের বাবা নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাকে হত্যার হুমকি দিচ্ছেন।

এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম পুলিশ সুপারের উদ্দেশে অভিযোগ করেন, তার দায়িত্ব গ্রহণের পর অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিহত জিসানের ঘটনায় ঢাকায় মামলা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা নয়; অভিযোগের ক্ষেত্রে তথ্য-প্রমাণ থাকা প্রয়োজন। একপর্যায়ে তিনি বলেন, “এটা রাজনৈতিক মঞ্চ নয়। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করেছি। যাঁকে আপনার পছন্দ হয় না, তাঁকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন। মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, তা আইন অনুযায়ী নির্ধারণ হবে।”

পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পুলিশ সুপার বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি দাবি করেন, পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, পুলিশ সুপারের বিরুদ্ধে আনা অভিযোগের পাশাপাশি নিজের বিরুদ্ধে করা ‘মামলা বাণিজ্যের’ অভিযোগও অস্বীকার করেছেন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম। তিনি বলেন, অভিযোগের পক্ষে কোনো প্রমাণ থাকলে অনেক আগেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতো।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নেত্রকোনায় নিরাপদ অভিবাসনে সচেতনতা বাড়াতে সেমিনার
ছবি: সংগৃহীত
গৌরীপুরে গ্রামীণ সড়ক পরিকল্পনায় তথ্য যাচাইকরণ কর্মশালা
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী