• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মমতা, দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ এ.এম.
ভিডিও থেকে নেওয়া ছবি।
ভিডিও থেকে নেওয়া ছবি।

প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে নিজের দলের এক কর্মীকে চড় মারতে দেখা গেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

পশ্চিমবঙ্গের বারুইপুরে এক মুসলিম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে গত বুধবার (৮ জুলাই) কালীঘাটে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পুলিশি নজরদারির কারণে তিনি যেতে পারেননি বলে অভিযোগ ওঠে।

হাইকোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হলেও হাজরা এলাকায় বিজেপির আরেকটি মিছিল এসে পড়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় ‘চোর চোর’ স্লোগান ও ‘মাছ চোর’ গান বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

তৃণমূলের অভিযোগ, পূর্বানুমতি ছাড়াই বিজেপির মিছিল সেখানে প্রবেশ করায় আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে এবং এর পেছনে বিজেপির ভূমিকা রয়েছে।

মিছিল শেষে অসুস্থ কয়েকজন কর্মীকে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে জড়ো হন নেতাকর্মীরা। এতে মমতার বাড়ির সামনেও ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেই বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে মাইক হাতে সবাইকে সরে যেতে অনুরোধ করেন। কিন্তু ভিড় নিয়ন্ত্রণে না আসায় কমলা রঙের টি শার্ট পরা এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় তাকে। দলীয় সূত্রের দাবি, ওই ব্যক্তি তৃণমূলেরই একজন কর্মী। এছাড়া আরও কয়েকজন কর্মীর পিঠে থাপ্পড় মারতেও দেখা যায় তাকে। তবে ঠিক কী কারণে তিনি এমন আচরণ করেছেন, তা স্পষ্ট হয়নি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বিশৃঙ্খলার কারণেই তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন।

ঘটনার পর বিজেপি এ নিয়ে কটাক্ষ করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এসব দেখে বোঝা যাচ্ছে, মানসিক স্থিরতা ঠিক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের।"

এদিকে বুধবার কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এই মিছিল হচ্ছে। কিন্তু বিজেপির গুন্ডারা আমার বাড়িতে সকালে এসে চিৎকার করে আমাকে ভয় দেখিয়েছে। সকলে জানি এই সরকার কীভাবে তৈরি হলো। ভালো করে সরকারটা চালাও। তা নয়, আমাদের কোথাও যেতে দিচ্ছে না। হাউস অ্যারেস্ট করেছে। নজরদারি চালাচ্ছে। কিন্তু মেয়েদের কোনো সুরক্ষা দিতে পারছে না পুলিশ। ভাড়াটে গুন্ডারা লুম্পেনগিরি করেছে। ছেলে মেয়ে সকলকে মারা হয়েছে। এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? তা সত্ত্বেও মিছিল হলো। আমাদের হ্যান্ড মাইকের পারমিশন ছিল, সেটা কেড়ে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের চেয়েও পরিস্থিতি খারাপ।"

তিনি আরও দাবি করেন, "হাইকোর্টের রায় মেনে পুলিশ সুরক্ষা দিতে ব্যর্থ। এটা আদালত অবমাননা। আমরা এর ধিক্কার জানাই। দু’মাসের মধ্যে ১৪ জন মহিলা নিগৃহীত। সরকারের কাছে আবেদন, শান্তি বজায় রাখুন।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কিন হামলায় দক্ষিণ ইরানে ৮ সেনা নিহত
ছবি: সংগৃহীত
ইরানে আজ রাতে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
নাজাফে খামেনির মরদেহ, শোক মিছিলে লাখো মানুষের ঢল