• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এটিএম বুথের নিরাপত্তারক্ষীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৮ জুলাই ২০২৬, ০৩:০০ পি.এম.
আতিকুর রহমান রুমনের হাত থেকে উপহার গ্রহণ করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম।ছবি: ভিওডি বাংলা
আতিকুর রহমান রুমনের হাত থেকে উপহার গ্রহণ করছেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম।ছবি: ভিওডি বাংলা

রাজধানীর একটি ব্যস্ত সড়কের পাশে ব্যাংকের এটিএম বুথে প্রতিদিনের মতো দায়িত্ব পালন করতেন সিকিউরিটি গার্ড আব্দুস সালাম। চাকরির ব্যস্ততার মাঝেও তাঁর একটি নিয়মিত অভ্যাস ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ওই সড়ক দিয়ে অতিক্রম করার সময় হাতে ধানের শীষ নিয়ে সম্মান ও শুভেচ্ছা জানিয়ে দাঁড়িয়ে থাকা। দীর্ঘদিনের সেই নীরব অভিবাদন একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর খোঁজ নিতে এবং শুভেচ্ছার নিদর্শন হিসেবে উপহার পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনা এলাকায় আব্দুস সালামের কর্মস্থলে যান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আব্দুস সালামের হাতে উপহার তুলে দেন। একই সঙ্গে তাঁর শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবনসংগ্রামের বিষয়েও খোঁজখবর নেন।

জানা গেছে, আব্দুস সালামের বাড়ি পাবনার নগরবাড়ি ঘাট এলাকায়। দীর্ঘদিন তিনি পেশাগতভাবে গাড়িচালক হিসেবে কাজ করেছেন। তবে স্ট্রোক করার পর আর আগের পেশায় ফিরে যাওয়া সম্ভব হয়নি। শারীরিক সীমাবদ্ধতার কারণে জীবিকার নতুন পথ খুঁজতে বাধ্য হন তিনি।

অর্থনৈতিক সংকট কাটাতে প্রায় আট মাস আগে রাজধানীর সাবেক রমনা থানার সামনের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে যোগ দেন। অসুস্থতা সত্ত্বেও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি।

প্রতিদিন প্রধানমন্ত্রীর সচিবালয়ের কার্যালয়ে যাতায়াতের পথে রমনা এলাকার ওই সড়ক দিয়ে গাড়িবহর অতিক্রম করত। সে সময় বুথের সামনে হাতে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে সম্মান জানাতেন আব্দুস সালাম। কোনো প্রচার বা ব্যক্তিগত স্বার্থ নয়, নিজের রাজনৈতিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই তিনি এই কাজ করে আসছিলেন।

এই দৃশ্য নিয়মিত প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে এবং তাঁর প্রতি শুভেচ্ছা জানাতে অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী বুধবার আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়।

অপ্রত্যাশিত এই সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। তিনি বলেন, 'তিনি কখনো কল্পনাও করেন নি, যে এটি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হবে, আর প্রধানমন্ত্রীর তার জন্য উপহার পাঠাবেন।'

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আনসার সদস্যদের তৎপরতায় বিমানবন্দরে হারানো শিশু মায়ের কোলে ফিরল
ছবি: সংগৃহীত
ডিএসসিসি প্রশাসকের সঙ্গে আমার দেশ পত্রিকার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
অ্যাপে করা যাবে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ: ডিএসসিসি প্রশাসক