• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইউএনওপিএস প্রতিনিধিদলের সাক্ষাৎ এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন আরও বড় অভিযানের হুঁশিয়ারি নেতানিয়াহুর, আটক ৪০ ফিলিস্তিনি চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর নেই ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: পিএমও
ছবি: পিএমও

বাংলাদেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খাতটির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর সমাধানের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দেশের চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। তারা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয়ের চাপ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার ক্ষেত্রে বিদ্যমান নানা চ্যালেঞ্জের বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নের স্বার্থে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি চা চাষের অনুপযোগী বাগানের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমতি দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও জানান। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পরে চা শিল্পের সার্বিক সমস্যা চিহ্নিত করে দ্রুত ও কার্যকর সমাধান বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেন সরকারপ্রধান।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: ভিওডি বাংলা
মাত্র ৫ মাসেই সরকারকে ঘিরে নানা কথা: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন, যাচ্ছেন গুলশানে
কাওরানবাজার মোড়সংলগ্ন পান্থ কুঞ্জ পার্কে ‘ভালো কাজের হোটেল’-এর নতুন কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
‘মানবতার সেবায় এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব’