• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ পাকিস্তানে ওআইসির নারী বিষয়ক সম্মেলন শুরু শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে

কাপ্তাই প্রতিনিধি    ১৩ জুলাই ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ১১ দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। 

সোমবার (১৩ জুলাই) সকালে হ্রদের পানির স্তর ১০০ ফুট মিন সি লেভেল (এমএসএল) অতিক্রম করেছে।

একইসঙ্গে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ উৎপাদন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল। এর আগের দিন রোববার রাতে পানির উচ্চতা ছিল ৯৯ দশমিক ১৫ ফুট।

তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে গত বছরের নভেম্বর পর্যন্ত উৎপাদন ২০০ মেগাওয়াটের বেশি থাকলেও হ্রদে পানির স্বল্পতার কারণে ডিসেম্বর থেকে তা কমে যায়।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

উল্লেখ্য, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

 

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিদেশি বিনিয়োগে আস্থাশীল পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: মাহবুব আনাম
ছবি: ভিওডি বাংলা
ডিএসসিসি প্রশাসক ঢাকার ৪১৬ বছরপূর্তিতে উৎসব; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফাইল ছবি
আরও বন্যার শঙ্কা ৪৮ ঘণ্টায় বাড়বে নদ-নদীর পানি