• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি সরকারকে হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পি.এম.
বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর বিন উবাইয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য হজ ফ্লাইটের কর কমানোর আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এসে আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানো হলে তা দেশের বিপুলসংখ্যক হজযাত্রীর জন্য সহায়ক হবে। এ বিষয়ে তিনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

এ সময় সৌদি আরবের রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি আরবের সরকার আন্তরিক রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে টিকে থাকেন সেনারা, দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে
ছবি: সংগৃহীত
ঐক্যবদ্ধ জনগণই স্বৈরাচারকে দেশছাড়া করেছে: প্রধানমন্ত্রী