টপ নিউজ
জেলে শেখ হাসিনাকে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পি.এম.

ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক জেলে তাকে যেতেই হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভারত-বাংলাদেশে যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সময় শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য সরকারের আমলে নেওয়ার কিছু নেই। বিস্তারিত আসছে...
ভিওডি বাংলা/আর








মন্তব্য