• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১০০ রুপির ভাঙতি না থাকায় মন্ত্রীকেই নামিয়ে দিলেন কন্ডাক্টর

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে গিয়ে যাত্রীদের নিত্যদিনের ভোগান্তির বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় এক বাস কন্ডাক্টর তাকে বাস থেকে নামিয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১১ জুলাই) রাতে বেঙ্গালুরুর গণপরিবহন ব্যবস্থা পরিদর্শনের অংশ হিসেবে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাসে ওঠেন বাইরাথি সুরেশ।

বাসে উঠে তিনি কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দিয়ে দুটি টিকিট চান। এ সময় কন্ডাক্টর ভাঙতি চাইলে মন্ত্রী জানান, তার কাছে খুচরা টাকা নেই। পরে কন্ডাক্টর নিজের কাছে থাকা টাকার ব্যাগ দেখিয়ে জানান, তার কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই।

ভাঙতি দিতে না পারায় কন্ডাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। এরপর কোনো প্রতিক্রিয়া না জানিয়ে বাস থেকে নেমে যান সুরেশ।

এরপর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুরসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন কর্ণাটকের পরিবহনমন্ত্রী। নাগাশেট্টিহাল্লি এলাকায় যাত্রা শেষে মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক জানান, মিটার পুনরায় ক্যালিব্রেট করা হবে। পরে মন্ত্রী চালককে ৪০ রুপি দিয়ে অটোরিকশা থেকে নেমে যান।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার পুরনো ছবি
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৪৯০
ছবি: সংগৃহীত
ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে নিহত ২৭