• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানে খুজেস্তানের আট শহরে যুক্তরাষ্ট্রের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার

ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৮:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০ জনের বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় রোববার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা রুয়ামকাটানিউ ফাউন্ডেশনের কর্মকর্তা আনওয়ুত ফো-আমপাই জানান, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ব্যাংককের চাতুচাক জেলার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের একটি বারে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত মানুষকে দ্রুত বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংককের অন্যতম প্রাণঘাতী বার অগ্নিকাণ্ড হিসেবে এ ঘটনাকে বিবেচনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জার্মানিতে ভিসা ছাড়াই ৯০ দিন থাকার সুযোগ
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয়
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২
টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২