• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৭:৫২ পি.এম.
আরিফ শেখ
ফাইল ছবি

বগুড়া মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় আরিফ শেখ নামে হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুলাই) রাত দেড়টার দিকে প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফ শেখ লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

স্বজনদের দাবি, ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাঁকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা-পুলিশ তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন রুমি অভিযোগ করেন, তাঁদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাদল ভাড়াটে লোক দিয়ে তাঁর ভাইকে হত্যা করিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে বাদলের বক্তব্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, আরিফ শেখের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি ইব্রাহীম।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম
ফাইল ছবি
পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা
ফাইল ছবি
থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার