• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে সরকার কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “ইতোমধ্যে শেখ হাসিনার বিচারকার্য সম্পন্ন হয়েছে এবং তার সাজা ঘোষণা করা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীর বিচার সম্পন্ন হয়েছে। যারা বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারকার্যক্রম সম্পন্ন করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার থেকেই শুরু হয়েছে এবং বর্তমান সরকারও তা অব্যাহত রেখেছে।”

শিক্ষা খাত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তাঁর ভাষ্য, স্বাধীনতার পর এবারই শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তিনি চলতি বাজেটকে নারীবান্ধব বাজেট বলেও উল্লেখ করেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
পণ্য খালাসে দেরি, এলসিএল কার্গোতে চার গুণ জরিমানা
ফাইল ছবি
থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
শালিখায় যুবদল নেতা বহিষ্কার