• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিক্ষার্থীরা আর আন্দোলনে নামবে না: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন এবং তারা আর রাস্তায় নামবেন না বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীদের কর্মসূচি শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা তারেক আহমেদ বেগ বলেন, "আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আজকের পরীক্ষা ভালো হয়েছে। শিক্ষার্থীরা যে রাস্তা ব্লক করেছিল তারা আলোচনার মাধ্যমে নিজেরাই ছেড়ে দিয়েছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না।"

তিনি আরও বলেন, "বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। সরকারও তাদের বিষয়ে আন্তরিক। আশা করছি সমস্যার সমাধান হয়ে গেছে। শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না এবং আগামীকালকে পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।"

এর আগে বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো তিন দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ ও বিক্ষোভ পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিজিবি-পুলিশের সতর্ক অবস্থান
ছবি: সংগৃহীত
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
এইচএসসি পরীক্ষা
বুধবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল