• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ পি.এম.
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

২৬ কার্যদিবসের কার্যক্রম শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশনের পরিসমাপ্তি ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সমাপ্তি-সংক্রান্ত আদেশ পাঠের মাধ্যমে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৫ জুলাই) অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবসজুড়ে। এতে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয় এবং অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।

অধিবেশনে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে। ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা শেষে নিষ্পত্তি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য এ অধিবেশনে ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।

এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।

অধিবেশনের সমাপ্তি ঘোষণা করার আগে ডেপুটি স্পিকার দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত আদেশ পাঠের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের শোকবার্তা হস্তান্তর
ছবি: সংগৃহীত
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ছবি: ভিওডি বাংলা
আলোচনা ভেস্তে গেল, শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা