• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বুধবারের এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০২:০৪ এ.এম.
এইচএসসি পরীক্ষা
ছবি: সংগৃহীত

বুধবারের (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। যথাযথ রুটিন অনুযায়ী ১৫ জুলাইয়ের পরীক্ষা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ তথ্য জানান তিনি।

এ দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে প্রথমদিনের মতো আন্দোলন স্থগিত করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীদের একটি অংশের মতে, দিনভর তীব্র আন্দোলন হয়েছে। দিনাজপুর এবং বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। সেখানে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকায় পুলিশ লাঠিচার্জ করেছে। এ অবস্থায় আগামীকালের পরীক্ষা স্থগিত রাখা দরকার।

তবে ভিন্নমত পোষণ করেছেন শিক্ষার্থীদের আরেকটি অংশ। তাদের মতে, আন্দোলনে সবার অংশগ্রহণ ছিল না। অনেকেই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ অবস্থায় পরীক্ষা স্থগিত না করে যথাসময়ে পরীক্ষা নেয়া দরকার।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন বলেন, বুধবারের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরীক্ষার রুটিন পরিবর্তনের কোনো সিদ্ধান্তও হয়নি। সে হিসেবে বুধবার (১৫ জুলাই) রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ