• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিনিয়োগ ও বন্দর উন্নয়নে বাংলাদেশ-সৌদির উচ্চপর্যায়ের বৈঠক পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম, সংসদমুখী শিক্ষার্থীরা পিছিয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ বন্যায় ৭ জেলায় পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার, মৃত্যু ৫৪ ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ পাঁচ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পি.এম.
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে অসন্তোষকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের অন্তত পাঁচ জেলায় বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের কারণে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশের কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকের প্রবেশপত্র নষ্ট হয়েছে, কেউ কেউ পথে দুর্ঘটনারও শিকার হয়েছেন। এসব পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা আয়োজন করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ ছাড়া পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, অতিরিক্ত কঠিন প্রশ্ন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানের প্রশ্ন অন্তর্ভুক্ত করার অভিযোগও তুলেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, অভিন্ন প্রশ্নপত্রের নামে এমন প্রশ্ন করা হয়েছে, যা অধিকাংশ পরীক্ষার্থীর সক্ষমতার বাইরে ছিল।

রাজধানীতে একের পর এক কর্মসূচি

সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

এরপর আন্দোলনকারীরা নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ঘটনাস্থলে অবস্থান নেয়।

অবরোধ কর্মসূচিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ প্রায় ১২ থেকে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

উত্তরায় মহাসড়ক অবরোধ

রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দূরপাল্লার যানবাহন আটকে পড়ে। ট্রাফিক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, অবরোধের কারণে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

নানা স্লোগানে মুখর আন্দোলন

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তাদের মধ্যে ছিল- "দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম", "শিক্ষার্থীদের ন্যায্য দাবি মানতে হবে"-এ ধরনের নানা স্লোগান। আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রশ্নপত্র নিয়ে ক্ষোভ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের দাবি, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দু’টি প্রশ্নে ভুল ছিল। বাকি প্রশ্নগুলোও অস্বাভাবিকভাবে কঠিন হওয়ায় অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষা দিতে পারেননি।

অন্যদিকে ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। অনেকের প্রবেশপত্র নষ্ট হয়েছে, কেউ রাস্তায় পড়ে আহত হয়েছেন। এসব বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়নি বলেই তারা মনে করেন। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগই এখন তাদের প্রধান দাবি।

বগুড়ায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম

একই দাবিতে বগুড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শহরের সাতমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালেও আন্দোলনের প্রভাব পড়ে সড়ক যোগাযোগে। বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে দুই দিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। দুপুর পর্যন্ত অবরোধ চলছিল বলে জানা যায়।

কুমিল্লায় শিক্ষা বোর্ড ঘেরাও

কুমিল্লা নগরীতে 'কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ' ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কান্দিরপাড় এলাকায় সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভ করেন।

সমাবেশে তারা তিন দফা দাবি তুলে ধরে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহেও মহাসড়কে ব্যারিকেড

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, আন্দোলনের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বিশেষ কর্মসূচি উদ্বোধনে আজ ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা