শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ একাধিক দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এ সময় রাজধানীতে সড়ক অবরোধের পাশাপাশি রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও একই দাবিতে আন্দোলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কিন্তু ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি।
শিক্ষার্থীরা এক দিনের আল্টিমেটাম দিয়ে দাবি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে।
রাজধানীর বাইরে রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামেও একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য