• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ত্রাণমন্ত্রী

বন্যায় ৭ জেলায় পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার, মৃত্যু ৫৪

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের সাত জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত হয়েছে। এতে এখন পর্যন্ত এক লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৫৪ জন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ভাণ্ডার থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এ বছরের বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে। পানি কমতে শুরু করায় এখন ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে আসছে।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘ইতিমধ্যে ত্রাণ পরিচালনার জন্য এক কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।’

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ‘চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে সরকারি জায়গায় দ্রুত পরিসরে বীজতলা তৈরি করে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রাণীদের খুরা রোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হবে।’ পাশাপাশি গরু ও ছাগলের খাদ্য সংকট মোকাবিলায় সরকার খড় ও ঘাস সরবরাহ করবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার
সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী। ছবি-ভিওডি বাংলা
বন্যা মোকাবিলায় সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর