• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পিছিয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পিছিয়ে দেয়া হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। একই দিনের নির্ধারিত প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট।

এতে আরও বলা হয়, এ দুটি পরিবর্তন করা হলেও পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
বিশেষ কর্মসূচি উদ্বোধনে আজ ঢাবিতে যাবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
আট বোর্ডে পরীক্ষা যথাসময়ে, চট্টগ্রামে স্থগিত