• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিনিয়োগ ও বন্দর উন্নয়নে বাংলাদেশ-সৌদির উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৬:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন, লজিস্টিকস এবং বন্দর উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকসবিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বন্দর অবকাঠামো উন্নয়ন, সামুদ্রিক পরিবহন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

শেখ রবিউল আলম বৈঠকে বাংলাদেশের নৌখাতের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। তিনি চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনাল প্রকল্পসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের আহ্বান জানান।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকসবিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল রুমাইহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং নৌপরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
ত্রাণমন্ত্রী বন্যায় ৭ জেলায় পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার, মৃত্যু ৫৪
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ