• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের সতর্কতা

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৭:৩৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ১১ জেলার ওপর দিয়ে সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (২৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এ কারণে ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশের ১৩ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা