রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
শুক্রবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ইমন হোসেন বাবু, হৃদয় (২৫), মো. ফিরোজ (২৫), সিয়াম (১৯), আতিকুল (২১), নাইম (২৭), আনোয়ার (২৮), শাহ আলম (২২), মো. কাইয়ুম (২০), মো. সাজু (২৫), মো. স্বাধীন (১৯), মো. সালমান (৩৫), হাকিমুল গাজী (২২), আমানউল্লাহ (২৯), তারা মিয়া (২৭) ও সিয়াম ফরাজী (১৯)।
হাজারীবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য