• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২ সদ্যবিদায়ী রাষ্ট্রপতি বঙ্গভবন ছাড়বেন রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে প্রতিমন্ত্রী ইশরাকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত রাষ্ট্রপতির পদত্যাগে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সংযত বিএনপি

মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০১:২৪ এ.এম.
শেয়ার করুন 0
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ আহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল নেতা নিহত ও দুইজন গুলিবিদ্ধি হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক যুবদল নেতা ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ বাকি দুইজন হলেন- কাপড় ব্যবসায়ী মনির হোসেন ও সবজি ব্যবসায়ী নালাম সরদার।

এদিকে গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪২৮
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল|  ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্যোগে চিকিৎসা পাচ্ছেন ৩ বস্তির মানুষ
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: ভিওডি বাংলা
শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম