নিট প্রশ্নফাঁস কাণ্ডে এনটিএর ৪৭ কর্মকর্তা বরখাস্ত
নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারির জেরে ভারতের জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) পুনর্গঠনের অংশ হিসেবে ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জালিয়াতি ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, প্রশ্নফাঁস কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়া এনটিএকে ঢেলে সাজাতে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করতেই এই বড় ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: পিটিআই
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য