{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খাল খননের নামে বালু-মাটি লুটপাট চলছে: নাসীরুদ্দীন

নীলফামারী প্রতিনিধি    ২২ জুলাই ২০২৬, ০৪:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বিভিন্ন খাতে অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের ঘাটতির সমালোচনা করেছেন। তিনি বলেন, নদীতে পর্যাপ্ত পানি না থাকলেও খাল খননের নামে বিভিন্ন এলাকায় বালু ও মাটি লুটপাট করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পের আড়ালে প্রাকৃতিক সম্পদ লুটের ফলে পরিবেশ ও জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জলঢাকা মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে প্রায় প্রতিদিনই প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরছে, যা বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষের দুর্দশার প্রতিচ্ছবি। পাশাপাশি, মৃত ব্যক্তিদের নামেও কৃষক কার্ড দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করাই জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য। এ উদ্দেশ্যে দলটি দেশজুড়ে গণসংযোগ, পদযাত্রা ও জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তিনি স্থানীয় জনগণকে পরিবর্তনের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও রাজনৈতিক দর্শন, রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এনসিপি নেতারা জানান, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ধারাবাহিকভাবে পদযাত্রা, পথসভা ও গণসংযোগ পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দলের রাজনৈতিক কর্মসূচি ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
ফোনে পাওয়া তথ্যে কাবিননামা, বিয়ের স্থান জানেন না কাজি
ছবি: ভিওডি বাংলা
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল
ছবি: ভিওডি বাংলা
দুর্গম সীমান্তে বিজিবির স্বাস্থ্যসেবায় উপকৃত ১০৭৭ মানুষ