• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা গ্লোবাল গেটওয়ে ফোরামে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

চকবাজারে পলিথিন কারখানায় অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৭:১০ পি.এম.
চকবাজারের পোস্তা এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি: ভিওডি বাংলা
চকবাজারের পোস্তা এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। ছবি: ভিওডি বাংলা

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি পলিথিন কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাবুবাজার ও পোস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি র‌্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে পোস্তা এলাকার একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি একই এলাকায় পরিচালিত আরেকটি কারখানার মালিককে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, ভেজাল পণ্য, জালিয়াতি, নকল ওষুধ এবং পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এসব অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী
বিএনপি নেতা সোহেল হত্যার বিচার চাইলেন মীর নেওয়াজ আলী
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল
ধর্ষণের শিকার লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন আমিনুল
ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ডিএসসিসির প্রস্তুতি সভা
ঢাকা পৌরসভার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ডিএসসিসির প্রস্তুতি সভা