• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৪:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য জানা গেছে।

পদত্যাগের বিষয়ে শুক্রবার বিকেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি বলেন, "এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।"

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "বলে দিছি, বুঝে নেন।"

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যে থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয়ে তিনি এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন।

এর আগে বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
আমৃত্যু মাসে ৯০ হাজার টাকাসহ যেসব সুবিধা পাবেন সাহাবুদ্দিন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে উঠে এলো সরে দাঁড়ানোর কারণ