• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যেই শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র।

এনডিটিভির খবরে বলা হয়, দেশটির রাষ্ট্রপতি কার্যালয় এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ধর্মেন্দ্র প্রধান দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো দেশবিরোধী শক্তি লাভবান হতে না পারে, সে বিষয়টি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, ‘চার দশকের বেশি সময় ধরে আমি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছি। আমি সবসময় বিশ্বাস করি, একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী শিক্ষা ব্যবস্থা একটি শক্তিশালী জাতির ভিত্তি তৈরি করে।’

ধর্মেন্দ্র’র পদত্যাগ ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) অন্যতম প্রধান দাবি। সংগঠনটির নেতৃত্বে থাকা অভিজিৎ দিপকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন।

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
ছবি সংগৃহীত
পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন দাবিতে অনড় সিজেপি