{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সংসদে এনসিপির এমপি ১৬০ হবে: হাসনাত আব্দুল্লাহ

বাগেরহাট প্রতিনিধি    ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বর্তমানে সংসদে আমাদের ছয়জন সংসদ সদস্য রয়েছেন। আগামীতে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে, ইনশাআল্লাহ।’

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই জনসভা ও পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দলটি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এনসিপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ রাফি, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল এবং সদস্যসচিব লাবিব আহমদ।

এনসিপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাটে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা সদস্যসচিব লাবিব আহমদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
দীর্ঘ আত্মগোপনের পর ধরা পড়লেন রাসেল-বশির
ছবি: সংগৃহীত
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ছবি: সংগৃহীত
দুর্গন্ধের পর বন্ধ ঘরে মিলল ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ